ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. Cleaning
  2. Cleanup
  3. Licenses
  4. Overrides
  5. Patchers
  6. Replacers
  7. Reset
  8. Western
  9. অপরাধ
  10. অর্থনীতি ডেস্ক
  11. আন্তর্জাতিক
  12. ইতিহাস
  13. খেলা
  14. চাকরি
  15. জাতীয়

বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে পুড়ল সাবেক ছাত্রদল কর্মী সাদিয়ার বাড়ি

নিজস্ব প্রতিবেদক
মে ২৫, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানী ঢাকার মুগদা থানা ছাত্রদলের সাবেক কর্মী সাদিয়া আক্তারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২৪ তারিখ শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধরা এ ঘটনাটি ঘটিয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে সাদিয়া আক্তারের বাড়ির সামনে ৪-৫টি মোটরসাইকেলে করে কয়েক ব্যক্তি ঘোরাফেরা করছিল। একপর্যায়ে তারা সেই বাড়িটির নিচতলায় অগ্নিসংযোগ করে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এ সময় বাড়ির নিচতলার ওই ফ্ল্যাটটিতে পরিবারের সদস্যরা উপস্থিত ছিল। তারা ও বাড়িটির অন্যান্য বাসিন্দারা মিলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনেন।

সাদিয়া আক্তার যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থান করে সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করায় বেশ সরব। স্থানীয়দের দাবি, এরই প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা আগুন লাগানোর ঘটনাটি ঘটিয়েছে।

এদিকে সাদিয়ার নানা মতিন খান অভিযোগ করে বলেন, গত ১২ই এপ্রিল রাতে একদল লোক বাড়িটির নিচতলার একই ফ্ল্যাটের জানালায় ভাঙচুর করেন। এবার দ্বিতীয় দফায় তারা গতকাল রাতে আগুন ধরিয়ে দেন। তিনি আরও জানান, সাদিয়া রাষ্ট্রীয় সন্ত্রাসসহ নানা অপকর্মের বিরুদ্ধে লেখালেখি করেন, যার ফলস্বরূপ এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মুগদা থানার ওসি মোঃ সাজেদুর রহমান বলেন, “অগ্নিসংযোগের বিষয়টি শুনিছে। তবে কে বা কারা করেছে তা জানা যায়নি।”

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।