ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. Cleaning
  2. Cleanup
  3. Licenses
  4. Overrides
  5. Patchers
  6. Replacers
  7. Reset
  8. Western
  9. অপরাধ
  10. অর্থনীতি ডেস্ক
  11. আন্তর্জাতিক
  12. ইতিহাস
  13. খেলা
  14. চাকরি
  15. জাতীয়

নিউইয়র্ক বিমানবন্দরের ঘটনায় বাংলাদেশ সরকারের বক্তব্য

দেশ বার্তা ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।

জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রতিনিধিদলটিকে প্রথমে একটি নির্দিষ্ট ভিভিআইপি গেট দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং একটি বিশেষভাবে সুরক্ষিত পরিবহন ইউনিটে ওঠানো হয়েছিল।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অপ্রত্যাশিত এবং শেষ মুহূর্তের ভিসা-সম্পর্কিত জটিলতার কারণে প্রতিনিধিদলটিকে পথ পরিবর্তন করে বিকল্প পথে অগ্রসর হতে হয়।

বিবৃতিতে আরো বলা হয়, ‘বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের জন্য ভিভিআইপি প্রবেশাধিকার এবং নিরাপত্তা সুবিধা দেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আনুষ্ঠানিক অনুরোধ করা সত্ত্বেও বিমানবন্দর কর্তৃপক্ষ দুঃখজনকভাবে সেই অনুরোধ রাখেনি। এর ফলে প্রতিনিধিদলের সদস্যরা ঝুঁকির মুখে পড়েন।’

এ ঘটনার পর প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধিদলের সকল সদস্যের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং।

সোমবার নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

এ ঘটনার পর অনেকেই সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। প্রশ্ন তোলেন কেন সফরসঙ্গীদের একটা অংশকে আলাদা যেতে হয়েছে। বিবিসি

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।