দোয়ারা বাজার প্রতিনিধি :
সুনামগঞ্জ দোয়ারা বাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে ছাত্রলীগ নেতাকে হত্যা চেষ্টা এবং বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০৬ আগষ্ট) আনুমানিক বিকাল ৫ ঘটিকায় প্রায় অর্ধশতাধিক দুষ্কৃতিকারী, ছাত্রলীগ নেতা, ব্লগার এবং “দ্যা ডেইলি স্মার্ট বাংলাদেশ” পত্রিকার সম্পাদক শাহিনুরের ওপর হামলা চালিয়েছে।
হামলাকারীরা শাহিনুর কে রাস্তায় পেয়ে ধারালো ছুরি দিয়ে ডান হাতে গুরুতর আঘাত করে এবং পায়ে ও মাথায় রড দিয়ে জখম করে। পরে তাকে স্থানীয় লোকজন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
জানা গেছে, মঙ্গলবার বিকালে বিএনপি নেতা আমিনুল, রবিউল, শফিক এবং জামাত ইসলামীর নেতা মনসুর এর নেতৃত্বে বেরী গ্রামের ছাত্রলীগ নেতা শাহিনুর এর ওপর হামলা চালায়। পরে হামলাকারীরা তার বাবা-মা, স্ত্রী ও ভাইদেকে হুমকি দেয় এবং শাহিনুরের প্রাণ নাশের হুমকি প্রদান করে। হামলাকারীরা পরে আবার দেখে নিবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
উল্লেখ্য, শাহিনুর ২০১৮ সাল থেকে ছাত্রলীগের বিভিন্ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত আছেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের “শিক্ষা ও পাঠচক্র” বিষয়ক সম্পাদক। শাহিনুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মূলক সমস্ত বিষয় পর্যালোচনা করা,ছাত্রলীগের পক্ষ হতে আলোচনা করা, সিম্পোজিয়াম, সেমিনার, শিক্ষামূলক তথ্যাদির প্রদর্শনী, পাঠচক্র আয়োজন, প্রবন্ধ লেখা প্রতিযোগীতা, বক্তৃতা, বিতর্ক, কুইজ প্রতিযোগীতার আয়োজন ও শিক্ষা সফরের উদ্যোগ ইত্যাদি বিষয়ে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশায় বেশ দক্ষতার সাথে পালন করছেন বলে জানা গেছে।
এরই ধারাবাহিকতায় এ হামলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
শাহিনুরকে হামলার ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। সেনা কর্মকর্তা ক্যাপ্টেন বদিউল ইসলাম বলেন, “দোহালিয়া ইউনিয়নে ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনা শুনে আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই।এবং পরবর্তীতে সেনা সদস্যদের উপস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে ভুক্তভোগীরা হামলার ব্যাপারে লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

