মোগলাবাজার প্রতিনিধি:
- সিলেট মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের ফকির পাড়া গ্রামে গতকাল বুধবার ২৭ মার্চ আনুমানিক রাত ৯ ঘটিকার সময় যুক্তরাজ্য প্রবাসী শাহ মোহাম্মদ আজিজুল হকের বাড়িতে ২৫ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যাক্তি হামলা চালায়।
হামলাকারীরা কিছু বুঝে উঠার আগেই আজিজুলের নাম ধরে গালিগালাজ করে এবং আগুন ধরানোর চেস্টা করে। এ সময় তার মা বাসা হতে বেরিয়ে আসলে আজিজুলকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে ভাংচুর চালাতে থাকে। তার মা বাধা দিতে গেলে তাকে প্রানে মেরে ফেলার জন্য হুমকি দেয়, এবং প্রাণ বাচাতে যেয়ে আজিজুলের মা তার পায়ে আঘাত পায়।পরে স্থানীয়দের সহযোগিতায় সিলেটের নয়াসড়ক মাউন্ট এডরা হাসপাতালে ভর্তি করা হয়। আমাদের প্রতিনিধি উপস্থিত কয়েক জনের কাছে জানতে চেয়েছিলেন কি কারণে এবং কে বা কারা এই হামলা চালিয়েছে, তবে প্রতিবেশি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন এটি কোন রাজনৈতিক হামলা নয়। তবে এ ব্যাপারে থানায় খোজ নিয়ে জানা গেছে ,এখনো কোন মামলা হয় নাই। মামলার প্রস্তুতি চলছে।
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

