পতিত স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সিলেট বালাগঞ্জ উপজেলার আওয়ামীলীগের দাপুটে নেতারা এখন গা- ডাকা দিয়েছেন। অনেকের মুঠোফোন যোগাযোগও বন্ধ। পলাতক নেতাদের উপর রয়েছে মামলার বোঝাও। গ্রেফতার এড়াতে তাদের এ পলাতক ঘটনায় বিপাকে পড়েছেন সাধারণ নেতাকর্মীরা। পালিয়ে যাওয়ার সুযোগ না থাকায় চরম শংকায় দিন কাঠাতে হচ্ছে তাদের।
প্রবাসী অধ্যুষিত সিলেচের বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনহার মিয়া পালিয়ে অবস্থান করছেন ভারতে, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সিলেট জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক, পূর্ব গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মখলু মিয়া পালিয়ে আছেন আমেরিকা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়া লাপাত্তা, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক মিয়া পালিয়ে রয়েছেন অস্ট্রেলিয়া, বালাগঞ্জ উপজেলা ৪ নং ওয়ার্ডের জেলা পরিষদের পরাজিত সদস্য, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আতিকর বহমান পালিয়ে রয়েছেন কানাডা।
যুবলীগ নেতা হুসেন মাস্টার, যুবলীগ নেতা এম এ মালেক, পালিয়ে আছেন লন্ডনে। বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রকিব জুয়েল, উপজেলা আওয়ামী লীগ নেতা জিতু রয়েছেন লন্ডনে, ইতালিতে রয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল, ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল পালিয়ে আছেন ফ্রান্সে, যুক্তরাজ্যে পালিয়ে আছেন বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইমন মিয়া, যুক্তরাজ্যে পালিয়ে আছেন ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাবদীল হোসেন মুন্না, যুবলীগ নেতা পালিয়ে আছেন জায়েদ আহমেদ লন্ডনে, ভারতে পালিয়ে আছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমি আলীও বর্তমান সভাপতি টুটুল।
প্রভাবশালী ও দাপুটে এসব নেতারা বিদেশে পালিয়ে বেড়ালে ও সাধারণ নেতাকর্মীরা পড়েছেন বিপদে, মামলা হামলার ভয়ে অনিশ্চিত জীবন যাপন করছেন সাধারণ নেতাকর্মীরা। এ প্রসঙ্গে জানতে চাইলে বালাগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মুজিবুর রহমান বলেন, যাদের দাপটে পুরো উপজেলা আতংকিত ছিলো, তাদের আজ কোন অস্তিত্বই নেই। এ প্রসঙ্গে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, সারা দেশের ন্যায় নৈরাজ্যকারীদের প্রতিহত করেছে এ এলাকার জনগন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে, নৈরাজ্যের হোতাদের ব্যবহারে প্রশাসন সতর্ক।

