ঢাকামঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪
  1. Cleaning
  2. Cleanup
  3. Licenses
  4. Overrides
  5. Patchers
  6. Replacers
  7. Reset
  8. Western
  9. অপরাধ
  10. অর্থনীতি ডেস্ক
  11. আন্তর্জাতিক
  12. ইতিহাস
  13. খেলা
  14. চাকরি
  15. জাতীয়

অপহরণ, ভাই হত্যা ও বাবার মৃত্যুর পরও হুমকির মুখে একটি পরিবার

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৩, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

  1. ব্লগার শামীমার জীবনে ঘটে যাওয়া দীর্ঘদিনের সহিংসতা, হত্যা এবং হুমকির ঘটনায় এখনো আতঙ্কে দিন কাটাচ্ছে তার পরিবার। ভুক্তভোগী শামিমা ইসলাম জানান, ঘটনাগুলোর সূত্রপাত ২০০৩ সালে, যখন তিনি নবম শ্রেণির ছাত্রী ছিলেন। শামিমা ইসলামের ভাষ্য অনুযায়ী, তাদের এলাকার আকিদুল নামে একজন ব্যাক্তি তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও হয়রানি করত। একদিন সুযোগ পেয়ে ওই ব্যক্তি তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এবং শারিরীক নির্যাতন করে। বিষয়টি জানতে পেরে তার বড় ভাই লোকজন নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শামিমাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত ব্যক্তিকে মারধর করে পুলিশে সোপর্দ করেন। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

অপহরণ মামলায় প্রায় এক বছর কারাগারে থাকার পর অভিযুক্ত আকিদুল জামিনে মুক্ত পেয়ে আবার এলাকায় ফিরে আসে। এরপর আকিদুল, শামিমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করে। পরবর্তীতে সে শামিমার বড় ভাইয়ের উপর হামলা চালায়। ওই হামলায় তার বড় ভাই গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয় লোকজন তখনই হামলাকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে আদালত শামিমার ভাইকে হত্যার দায়ে কারাগারে প্রেরণ করে এবং আসামী যাবৎজীবন কারাদন্ডে দন্ডিত হন। এই ঘটনার পর শামিমার পরিবার গভীর সংকটে পড়ে। বড় ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় শামিমাকে ঢাকায় তার বোনের বাসায় পাঠানো হয়েছিলো এবং সেখান থেকেই তিনি পড়াশোনা চালিয়ে যান।

গত জুলাই মাসে কোটা বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলনে রুপ নেয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এবং আসামী আকিদুল মামলা থেকে খালাস পায়। পরবর্তীতে আকিদুল গত ৫ই আগস্ট তার কয়েকজন সহযোগী মিলে শামিমার বাবার উপর পুনঃরায় হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী শামিমার বাবা গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শামিমা ইসলাম বলেন, বাবার মৃত্যুর পরও হুমকি বন্ধ হয়নি। অভিযুক্ত ব্যক্তি এখনও তাকে, তার স্বামী, সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি তার মেয়েকে অপহরণের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় শামিমা ইসলাম ও তার পরিবারের সদস্যরা চরম ভয় ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন। তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং এই ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করছেন। মামলার কার্যক্রম অব্যহত রয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।