কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন চর নতুন বন্দর গ্রামের সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কাল শুক্রবার (০৭ নভেম্বর) বিকাল আনুমানিক ৩ ঘটিকায় প্রায় ১০/১৫ জন জামায়াত ও বিএনপি সমর্থিত দুর্বৃত্তরা, ছাত্রলীগ নেতা, ব্লগার এবং ‘দৈনিক মুক্ত কথা’ পত্রিকার সম্পাদক সামিউল ইসলামের নিজ বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর নতুন বন্দর গ্রামের বাড়িটিতে অতর্কিতভাবে আক্রমন চালায়। এ সময় বাড়ির ভেতরে থাকা মূল্যবান জিনিসপত্র ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় ।
জানা গেছে, শুক্রবার বিকালে যুবদল নেতা জবায়ের রাজন, রাজু আহমেদ, ছাত্রদল নেতা আদনাইন রানা, নাহিদ বিন কাকন,জামায়াত নেতা হোসাইন কোরাইসি ও আমির মোহাম্মদ নুর এর নেতৃতে ঐ গ্রামে ছাত্রলীগ নেতা সামিউল ইসলামের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও মারপিট করে। সামিউল এর ছোট ভাই ভাংচুরে বাধা দিতে আসলে তাকে মারাত্মক ভাবে মারপিট করে আহত করা হয়। সাবেক ছাত্রলীগ নেতা সামিউলের মায়ের পায়েও লাঠি দিয়ে আঘাত করলে তার পায়ের গোড়ালির হার ভেঙ্গে যায়। সামিউল দেশে ফিরলে তার জীবনাশের হুমকি দিয়ে হামলাকারীরা পরে আবার দেখে নিবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা ছাত্রলীগ নেতা সামিউল এর ছোট ভাই শান্ত ও তার মা কে উদ্ধার করে রৌমারী সদর হাসপাতালে ভর্তি করেন।
উল্লেখ্য, মোঃ সামিউল ইসলাম ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামীলীগের ছাত্রলীগে যোগদান করেন এবং
২০১২ সালে রৌমারী থানা শাখা বাংলাদেশ ছাত্রলীগের প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে সামিউল ২০১৭ সালে উত্তরা পশ্চিম থানা শাখা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পদ লাভ করেন। তিনি বর্তমানে লন্ডনে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থেকে ভার্চ্যুয়ালি এবং স্বশরীরে বিভিন্ন মিছিল ও মিটিংয়ে অংশগ্রহন করেন। পাশাপাশি তিনি লন্ডনে আওয়ামীলীগের প্রচার ও প্রচারণা নিয়ে কাজ করছেন, এরই ধারাবাহিকতায় এ হামলা হয়ে থাকতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুর্বৃত্তরা সামিউল কে আওয়ামীলীগের যাবতীয় প্রচার কার্যক্রম বন্ধ করার হুমকি দিয়ে গেছেন, এবং তার প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল পরিত্যাগ করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত করবেন বলে জানিয়েছেন। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তদন্তের স্বার্থে সম্ভাব্য সকল দিক খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় জনসাধারণ দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইরফানুল হক
ঢাকা অফিস : দিলকুশা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইল: +৮৮ ০১৭৩৭৩৭৫৭৯৯ (সম্পাদক), +০২-৬০০২১ (নির্বাহী সম্পাদক
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫